হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দাবি না মানলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর – ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। যা সহজে মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালামান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে সাড়া দেননি তিনি। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এই ঘটনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানায় পাকিস্তান। কিন্তু একদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তাই এবার পাইক্রফটকেই প্রত্যাহারের জন্য আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।

পিসিবি অভিযোগ, পাইক্রফট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন। টসের সময় সূর্যকুমার যাদবকে সালমানের সঙ্গে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন তিনি, যা মূলত একটি দলের পক্ষ নেওয়া। এটি আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের সামিল।

তাই এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা বলেনি তিনি।

কিন্তু নিয়মনীতিতে সরাসরি ‘হাত মেলার বাধ্যবাধকতা’ না থাকায় আইনগতভাবে ভারতের বিরুদ্ধে শাস্তি আরোপের সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দাবি না মানলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দাবি না মানলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর – ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। যা সহজে মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েছেন তিনি।রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালামান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে সাড়া দেননি তিনি। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।এই ঘটনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানায় পাকিস্তান। কিন্তু একদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তাই এবার পাইক্রফটকেই প্রত্যাহারের জন্য আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।পিসিবি অভিযোগ, পাইক্রফট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন। টসের সময় সূর্যকুমার যাদবকে সালমানের সঙ্গে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন তিনি, যা মূলত একটি দলের পক্ষ নেওয়া। এটি আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের সামিল।তাই এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা বলেনি তিনি।কিন্তু নিয়মনীতিতে সরাসরি ‘হাত মেলার বাধ্যবাধকতা’ না থাকায় আইনগতভাবে ভারতের বিরুদ্ধে শাস্তি আরোপের সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×