হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন


ঢাকা, ১৫ মার্চ – দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক। রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। নবনিযুক্ত এই প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনের রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনের মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের মো. ইউসুফ মোল্লা। উল্লেখ্য যে এই পাঁচজন প্রশাসকই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ মার্চ – দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক। রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। নবনিযুক্ত এই প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনের রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনের মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের মো. ইউসুফ মোল্লা। উল্লেখ্য যে এই পাঁচজন প্রশাসকই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।এদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।এস এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×