হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দায়িত্ব ছেড়ে জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির পথে রওয়ানা হন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন বলে জানা গেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাত ছাড়াও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সূত্র জানিয়েছে, ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সকালেই দেশ ছেড়েছেন। গত ১০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। দায়িত্ব ছাড়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দায়িত্ব ছেড়ে জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দায়িত্ব ছেড়ে জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির পথে রওয়ানা হন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন বলে জানা গেছে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাত ছাড়াও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।সূত্র জানিয়েছে, ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সকালেই দেশ ছেড়েছেন। গত ১০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। দায়িত্ব ছাড়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×