হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রবালদ্বীপ সেন্টমার্টিন রক্ষায় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দিন দিন প্রবাল কমছে। কমছে দ্বীপের বৃক্ষ আচ্ছাদিত এলাকাও। বিপরীতে বাড়ছে পর্যটক, বাড়ছে বিপদ। এমতবস্থায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নতুন হোটেল ও অবকাঠামো বন্ধসহ প্রবাল রক্ষায় দ্বীপে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে ইতিমধ্য দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি করবে ম্যাজিস্ট্রেট, পর্যটকদের মাঝে সচেতনতা মূলক প্রচার, প্রত্যাক বীচ পয়ন্টে ময়লা ফেলার ব্যবস্থা, ময়লা ফেলতে আলাদা ভ্যান ব্যবস্থা করা হয়েছে। এসব কাজে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন ২০ জন পরচ্ছিন্নতা কর্মী। এছাড়া দ্বীপের জনপ্রতিনিধি ও পর্যটন ব্যবসায়ীরা এসব কাজে উপজেলা প্রশাসনকে সহতায় করছে।

খোঁজ নিয়ে দেখা যায়, গতকাল সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-জীববৈচিত্র্য সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রচারণা চালিয়েছে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি সহতায় একটি দল। এতে দ্বীপে সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিনের চার দিকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা চালায় তাঁরা। এসময় বর্জ্য সরানোর জন্য বীচের পয়েন্ট পয়েন্ট বাতলি প্রদানের পাশাপাশি প্রবাল রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বীচ কর্মীসহ সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘দেশের-প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটনশিল্পের বিকাশে-এর গুরুত্ব অস্বীকারের অবকাশ নেই। ফলে দ্বীপের প্রবাল রক্ষাসহ পরিবেশ-জীববৈচিত্র্য সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা ইতিমধ্য বেশকিছু কার্যক্রম শুরু করেছি। তবে দ্বীপ রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।’

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ‘আগে দ্বীপ, তারপর পর্যটক। দ্বীপ না বাচঁলে পর্যটক আসবে কিভাবে? ইতি মধ্য টেকনাফের ইউএনও স্যারের নেতৃত্বে দ্বীপ রক্ষায় বেশকিছু কার্যক্রম শুরু করেছে, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। তবে বিশেষ করে দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ করা খুব জরুরী।’

প্রবাল দ্বীপে উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া স্থাপনা তৈরি না করা এবং প্রবালসহ বিরল প্রজাতির কচ্ছপ ও শামুক রক্ষা করা না গেলে সেন্টমার্টিন হারিয়ে যাবে। ফলে সরকারের উচিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সরকারের নীতিমালা তৈরী করে সেটি দ্রæত বাস্তবায়ন করা।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রবালদ্বীপ সেন্টমার্টিন রক্ষায় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রবালদ্বীপ সেন্টমার্টিন রক্ষায় টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দিন দিন প্রবাল কমছে। কমছে দ্বীপের বৃক্ষ আচ্ছাদিত এলাকাও। বিপরীতে বাড়ছে পর্যটক, বাড়ছে বিপদ। এমতবস্থায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নতুন হোটেল ও অবকাঠামো বন্ধসহ প্রবাল রক্ষায় দ্বীপে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন জানায়, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে ইতিমধ্য দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি করবে ম্যাজিস্ট্রেট, পর্যটকদের মাঝে সচেতনতা মূলক প্রচার, প্রত্যাক বীচ পয়ন্টে ময়লা ফেলার ব্যবস্থা, ময়লা ফেলতে আলাদা ভ্যান ব্যবস্থা করা হয়েছে। এসব কাজে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন ২০ জন পরচ্ছিন্নতা কর্মী। এছাড়া দ্বীপের জনপ্রতিনিধি ও পর্যটন ব্যবসায়ীরা এসব কাজে উপজেলা প্রশাসনকে সহতায় করছে। খোঁজ নিয়ে দেখা যায়, গতকাল সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-জীববৈচিত্র্য সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রচারণা চালিয়েছে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি সহতায় একটি দল। এতে দ্বীপে সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিনের চার দিকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা চালায় তাঁরা। এসময় বর্জ্য সরানোর জন্য বীচের পয়েন্ট পয়েন্ট বাতলি প্রদানের পাশাপাশি প্রবাল রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বীচ কর্মীসহ সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘দেশের-প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটনশিল্পের বিকাশে-এর গুরুত্ব অস্বীকারের অবকাশ নেই। ফলে দ্বীপের প্রবাল রক্ষাসহ পরিবেশ-জীববৈচিত্র্য সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা ইতিমধ্য বেশকিছু কার্যক্রম শুরু করেছি। তবে দ্বীপ রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।’ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ‘আগে দ্বীপ, তারপর পর্যটক। দ্বীপ না বাচঁলে পর্যটক আসবে কিভাবে? ইতি মধ্য টেকনাফের ইউএনও স্যারের নেতৃত্বে দ্বীপ রক্ষায় বেশকিছু কার্যক্রম শুরু করেছে, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। তবে বিশেষ করে দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ করা খুব জরুরী।’ প্রবাল দ্বীপে উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে কক্সবাজারের পরিবেশ বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া স্থাপনা তৈরি না করা এবং প্রবালসহ বিরল প্রজাতির কচ্ছপ ও শামুক রক্ষা করা না গেলে সেন্টমার্টিন হারিয়ে যাবে। ফলে সরকারের উচিত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সরকারের নীতিমালা তৈরী করে সেটি দ্রæত বাস্তবায়ন করা।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×