হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন


নয়া দিল্লি, ২০ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আবারও তাদের ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হলে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় এই ইতিবাচক অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয় যে তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এই পদক্ষেপগুলোকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়া দিল্লি, ২০ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আবারও তাদের ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হলে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় এই ইতিবাচক অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও জানানো হয় যে তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এই পদক্ষেপগুলোকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×