হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৯ মে – ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির তো বটেই, গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, চরম তাপপ্রবাহের কবলে পড়েছে উত্তর ও মধ্য ভারতের বড় অংশ। গত মঙ্গলবারই এসব এলাকার অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল।

কিন্তু বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

২০১৬ সালে রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত আট বছর ধরে ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে, ১৯৫৬ সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

কিন্তু চলতি মৌসুমেই ভারতের অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রির কাছাকাছি উঠেছে।

দিল্লিতে এত গরম কেন?
ক্রমবর্ধমান তাপমাত্রার কারণ ব্যাখ্যা করে আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই দিল্লির উপকণ্ঠে আঘাত করে।

বার্তা সংস্থা পিটিআই’কে তিনি বলেন, দিল্লির কিছু অংশ এই গরম বাতাসের আগাম আগমনের জন্য সংবেদনশীল। এটি চলমান বিরূপ আবহাওয়াকে আরও খারাপ করে দিচ্ছে। এই গরম বাতাসের প্রথম ধাক্কার মুখোমুখি হচ্ছে মুঙ্গেশপুর, নরেলা, নাজাফগড়ের মতো অঞ্চলগুলো।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিল্লিতে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৯ মে – ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো দিল্লির তাপমাত্রা। বুধবার (২৯ মে) দুপুরে ভারতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিল্লির তো বটেই, গোটা ভারতের ইতিহাসেই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।খবরে বলা হয়েছে, চরম তাপপ্রবাহের কবলে পড়েছে উত্তর ও মধ্য ভারতের বড় অংশ। গত মঙ্গলবারই এসব এলাকার অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল।কিন্তু বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।২০১৬ সালে রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত আট বছর ধরে ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। তার আগে, ১৯৫৬ সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।কিন্তু চলতি মৌসুমেই ভারতের অনেক জায়গায় তাপমাত্রার পারদ ৫১ ডিগ্রির কাছাকাছি উঠেছে।দিল্লিতে এত গরম কেন?ক্রমবর্ধমান তাপমাত্রার কারণ ব্যাখ্যা করে আইএমডির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথমেই দিল্লির উপকণ্ঠে আঘাত করে।বার্তা সংস্থা পিটিআই’কে তিনি বলেন, দিল্লির কিছু অংশ এই গরম বাতাসের আগাম আগমনের জন্য সংবেদনশীল। এটি চলমান বিরূপ আবহাওয়াকে আরও খারাপ করে দিচ্ছে। এই গরম বাতাসের প্রথম ধাক্কার মুখোমুখি হচ্ছে মুঙ্গেশপুর, নরেলা, নাজাফগড়ের মতো অঞ্চলগুলো।সূত্র: জাগো নিউজআইএ/ ২৯ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×