হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দীর্ঘ ৫৩ বছর পর চার নভোচারী নিয়ে ফের চাঁদের পথে নাসা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১ এপ্রিল – দীর্ঘ প্রায় ৫৩ বছর পর মানবসভ্যতা আবারও চাঁদের পথে পাড়ি জমাতে যাচ্ছে। সর্বশেষ ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ অভিযানের পর এবারই প্রথম চাঁদের কক্ষপথে মানুষ পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আর্টেমিস টু নামের এই ঐতিহাসিক অভিযানের আওতায় ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশযাত্রা শুরু করবেন, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ২৪ মিনিটে উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এই মিশনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের তিন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন।

প্রায় ১০ দিনের এই মিশনে মহাকাশযানটি চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। ১৯৬৮ সালের অ্যাপোলো ৮ অভিযানের মতো এবারও চাঁদের বুকে অবতরণ না করে কেবল কক্ষপথ প্রদক্ষিণ করাই এই দলের মূল লক্ষ্য।

কমলা এবং সাদা রঙের নাসার নতুন ও শক্তিশালী এসএলএস রকেট ব্যবহার করে অভিযানটি পরিচালিত হবে।

নভোচারী ক্রিস্টিনা কচ জানিয়েছেন, চাঁদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করা সহজ হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম কোনো চন্দ্রাভিযানে একজন নারী, একজন কৃষ্ণাঙ্গ এবং একজন অমার্কিন নভোচারী একসঙ্গে অংশ নিচ্ছেন।

নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানিয়েছেন, মহাকাশযান ও এর ক্রুরা এখন সম্পূর্ণ প্রস্তুত। প্রকৌশল কার্যক্রম এবং চূড়ান্ত প্রস্তুতি ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে নাসার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কোনো কারণে নির্ধারিত সময়ে অভিযান বাতিল বা বিলম্বিত হলে ৬ এপ্রিলের মধ্যে তা পুনরায় শুরুর সুযোগ রাখা হয়েছে।

আর্টেমিস প্রকল্পটি ইতিমধ্যে বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই অভিযান শুরুর জন্য চাপ দিচ্ছেন। ২০২৯ সালের শুরুতে নিজের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চাঁদের বুকে মার্কিন নভোচারীদের পদচিহ্ন দেখতে আগ্রহী বলে জানিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

দীর্ঘ ৫৩ বছর পর চার নভোচারী নিয়ে ফের চাঁদের পথে নাসা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দীর্ঘ ৫৩ বছর পর চার নভোচারী নিয়ে ফের চাঁদের পথে নাসা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১ এপ্রিল – দীর্ঘ প্রায় ৫৩ বছর পর মানবসভ্যতা আবারও চাঁদের পথে পাড়ি জমাতে যাচ্ছে। সর্বশেষ ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ অভিযানের পর এবারই প্রথম চাঁদের কক্ষপথে মানুষ পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।আর্টেমিস টু নামের এই ঐতিহাসিক অভিযানের আওতায় ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশযাত্রা শুরু করবেন, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ২৪ মিনিটে উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে।এই মিশনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের তিন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন।প্রায় ১০ দিনের এই মিশনে মহাকাশযানটি চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। ১৯৬৮ সালের অ্যাপোলো ৮ অভিযানের মতো এবারও চাঁদের বুকে অবতরণ না করে কেবল কক্ষপথ প্রদক্ষিণ করাই এই দলের মূল লক্ষ্য।কমলা এবং সাদা রঙের নাসার নতুন ও শক্তিশালী এসএলএস রকেট ব্যবহার করে অভিযানটি পরিচালিত হবে।নভোচারী ক্রিস্টিনা কচ জানিয়েছেন, চাঁদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করা সহজ হবে।উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম কোনো চন্দ্রাভিযানে একজন নারী, একজন কৃষ্ণাঙ্গ এবং একজন অমার্কিন নভোচারী একসঙ্গে অংশ নিচ্ছেন।নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানিয়েছেন, মহাকাশযান ও এর ক্রুরা এখন সম্পূর্ণ প্রস্তুত। প্রকৌশল কার্যক্রম এবং চূড়ান্ত প্রস্তুতি ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে নাসার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কোনো কারণে নির্ধারিত সময়ে অভিযান বাতিল বা বিলম্বিত হলে ৬ এপ্রিলের মধ্যে তা পুনরায় শুরুর সুযোগ রাখা হয়েছে।আর্টেমিস প্রকল্পটি ইতিমধ্যে বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই অভিযান শুরুর জন্য চাপ দিচ্ছেন। ২০২৯ সালের শুরুতে নিজের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চাঁদের বুকে মার্কিন নভোচারীদের পদচিহ্ন দেখতে আগ্রহী বলে জানিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×