হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাওবাদীদের হামলায় ভারতের ১০ পুলিশ নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৬ এপ্রিল – ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশের ১০ সদস্য ও এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ বুধবার রাজ্যটির বাস্তার জেলার দান্তেওয়াড়ায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ছত্তিশগড়ের পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন- মাওবাদী-বিরোধী একটি অভিযানের পর ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। পথে আরনপুর থানা এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ঘটনার পর এক টুইটবার্তায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘দান্তেওয়াড়ার আরনপুরে মাওবাদী ক্যাডারদের আনাগোনার খবর পেয়ে সেখানে নকশাল-বিরোধী অভিযানে গিয়েছিল ডিআরজি। সেই দলের ওপর আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেই ঘটনায় ১০ ডিআরজি সদস্য এবং এক গাড়িচালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যবাসী তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে। তাদের পরিবারের পাশে আছি আমরা।’

ছত্তিশগড়েরর বস্তার জেলা পুলিশের মহাপরিদর্শক পি সুন্দররাজ বলেছেন, ‘ওই হামলার ঘটনায় ১০ ডিআরজি সদস্য এবং এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’

দান্তেওয়াড়ায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তিনি বলেন, ‘দান্তেওয়াড়ায় ছত্তিশগড় পুলিশের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় অত্যন্ত ব্যথিত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। শহীদ পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

সূত্র: আমদের সময়
আইএ/ ২৬ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাওবাদীদের হামলায় ভারতের ১০ পুলিশ নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাওবাদীদের হামলায় ভারতের ১০ পুলিশ নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৬ এপ্রিল – ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় পুলিশের ১০ সদস্য ও এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ বুধবার রাজ্যটির বাস্তার জেলার দান্তেওয়াড়ায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ছত্তিশগড়ের পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন- মাওবাদী-বিরোধী একটি অভিযানের পর ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। পথে আরনপুর থানা এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পর এক টুইটবার্তায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘দান্তেওয়াড়ার আরনপুরে মাওবাদী ক্যাডারদের আনাগোনার খবর পেয়ে সেখানে নকশাল-বিরোধী অভিযানে গিয়েছিল ডিআরজি। সেই দলের ওপর আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেই ঘটনায় ১০ ডিআরজি সদস্য এবং এক গাড়িচালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যবাসী তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে। তাদের পরিবারের পাশে আছি আমরা।’ ছত্তিশগড়েরর বস্তার জেলা পুলিশের মহাপরিদর্শক পি সুন্দররাজ বলেছেন, ‘ওই হামলার ঘটনায় ১০ ডিআরজি সদস্য এবং এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’ দান্তেওয়াড়ায় হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তিনি বলেন, ‘দান্তেওয়াড়ায় ছত্তিশগড় পুলিশের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় অত্যন্ত ব্যথিত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। শহীদ পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ সূত্র: আমদের সময়আইএ/ ২৬ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×