হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্গাপূজা ও বিজয়া দশমীতে বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ অক্টোবর – হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদ্‌যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। বর্তমানে অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুর্গাপূজা ও বিজয়া দশমীতে বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্গাপূজা ও বিজয়া দশমীতে বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ অক্টোবর – হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।শুভেচ্ছা বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদ্‌যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। বর্তমানে অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’বাহাউদ্দিন নাছিম বলেন, ‘খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস।’সূত্র: আমাদের সময়আইএ/ ১২ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×