হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্ঘটনায় আহত অভিনেত্রী খুশি, চোখের ওপর পড়েছে ১০ সেলাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ জানুয়ারি – সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। চারদিন আগে ঢাকায় এ ঘটনা ঘটে। মাথা ও ভ্রুতে আঘাত পেয়েছেন, এখন নিজের বাসায় বিশ্রামে আছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) শাহনাজ খুশি কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে দুর্ঘটনার খবর জানান।

এ স্ট্যাটাসের শুরুতে শাহনাজ খুশি বলেন, “বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন! চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া। এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই লেগেছে। আমি যে প্রাণে বেঁচে আছি, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

স্কুলগামী বাচ্চাদের নিয়ে যেসব বাবা-মা রাস্তায় বের হন, তাদের সতর্ক করে শাহনাজ খুশি বলেন, “কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানা প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়তো ভেঙেচুরে বেঁচে গেছি, কোনো বাচ্চা এই আঘাত নিতে পারবে না! ব্যাটারিচালিত অসভ্য, বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন।”

দুর্ঘটনার বর্ণনা দিয়ে শাহনাজ খুশি বলেন, “আমি গলির ভেতরের রাস্তায় প্রাতর্ভ্রমণ শেষে, অতি সর্তকতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবি যান চালক, কারো তোয়াক্কা করে না।”

বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে শাহনাজ খুশি বলেন, “আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোনো বোধশক্তি নাই। জানি না স্বাভাবিক চেহারায় ফিরব কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলব না।”

প্রশ্ন ছুড়ে দিয়ে শাহনাজ খুশি বলেন, “কাতর অবস্থায় বিছানায় পড়ে থেকে বার বার একটা প্রশ্ন মনে আসছে, এই যে যত্রতত্র কুপিয়ে জখম/ ট্রেনে, বাসে, রিকশা, প্রাইভেট গাড়িতে দিনেরাতে ছিনতাই, অস্ত্রসহ যেকোনো প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজি, দখলবাজি, ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ব্যে অহরহ সড়ক দুর্ঘটনা, সন্ধ্যার পরে রাস্তাঘাট-সিগনালে পুলিশ বা ট্রাফিক না থাকা, যেকোনো রাস্তায় অবরোধ-মারামারি, তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে? কার কাছে চাইব আমাদের সন্তানদের নিরাপদ পথচলা বা সুশৃঙ্খল শিক্ষাঙ্গন, আপনারাও কি ভাবছেন? সবার জীবন সংকটহীন, মঙ্গলময় হোক।”

আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুর্ঘটনায় আহত অভিনেত্রী খুশি, চোখের ওপর পড়েছে ১০ সেলাই first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দুর্ঘটনায় আহত অভিনেত্রী খুশি, চোখের ওপর পড়েছে ১০ সেলাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্ঘটনায় আহত অভিনেত্রী খুশি, চোখের ওপর পড়েছে ১০ সেলাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জানুয়ারি – সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। চারদিন আগে ঢাকায় এ ঘটনা ঘটে। মাথা ও ভ্রুতে আঘাত পেয়েছেন, এখন নিজের বাসায় বিশ্রামে আছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) শাহনাজ খুশি কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে দুর্ঘটনার খবর জানান। এ স্ট্যাটাসের শুরুতে শাহনাজ খুশি বলেন, “বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন! চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া। এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই লেগেছে। আমি যে প্রাণে বেঁচে আছি, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।” স্কুলগামী বাচ্চাদের নিয়ে যেসব বাবা-মা রাস্তায় বের হন, তাদের সতর্ক করে শাহনাজ খুশি বলেন, “কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা-বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানা প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়তো ভেঙেচুরে বেঁচে গেছি, কোনো বাচ্চা এই আঘাত নিতে পারবে না! ব্যাটারিচালিত অসভ্য, বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন।” দুর্ঘটনার বর্ণনা দিয়ে শাহনাজ খুশি বলেন, “আমি গলির ভেতরের রাস্তায় প্রাতর্ভ্রমণ শেষে, অতি সর্তকতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবি যান চালক, কারো তোয়াক্কা করে না।” বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে শাহনাজ খুশি বলেন, “আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোনো বোধশক্তি নাই। জানি না স্বাভাবিক চেহারায় ফিরব কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলব না।” প্রশ্ন ছুড়ে দিয়ে শাহনাজ খুশি বলেন, “কাতর অবস্থায় বিছানায় পড়ে থেকে বার বার একটা প্রশ্ন মনে আসছে, এই যে যত্রতত্র কুপিয়ে জখম/ ট্রেনে, বাসে, রিকশা, প্রাইভেট গাড়িতে দিনেরাতে ছিনতাই, অস্ত্রসহ যেকোনো প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজি, দখলবাজি, ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ব্যে অহরহ সড়ক দুর্ঘটনা, সন্ধ্যার পরে রাস্তাঘাট-সিগনালে পুলিশ বা ট্রাফিক না থাকা, যেকোনো রাস্তায় অবরোধ-মারামারি, তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে? কার কাছে চাইব আমাদের সন্তানদের নিরাপদ পথচলা বা সুশৃঙ্খল শিক্ষাঙ্গন, আপনারাও কি ভাবছেন? সবার জীবন সংকটহীন, মঙ্গলময় হোক।” আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুর্ঘটনায় আহত অভিনেত্রী খুশি, চোখের ওপর পড়েছে ১০ সেলাই first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×