রাজধানী ঢাকার বায়ু দূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এদিকে, নগরবাসীদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।
শনিবার (২২ মার্চ) সকাল ৯.১৪ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।
বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত
আরও পড়ুন: আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রাজধানী ঢাকার দুষণ স্কোর ২২৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ১৯৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৩য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লির দুষণ স্কোর ১৮৩, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সান নিউজ/এমএইচ




মন্তব্য করুন