হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেড় যুগ পর বিএনপির জয়, বাবার হারানো আসন ফেরালেন নওশাদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন


পঞ্চগড়, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় যুগ পর পঞ্চগড়-১ আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একসময় দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয়ী হয়ে বাবার হারানো আসন ফিরিয়ে এনেছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমির শাপলা প্রতীকের প্রার্থী সারজিস আলমকে পরাজিত করেন। গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলের জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮ হাজার ১২০। নওশাদ জমির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে ১৯৯১ সালে এই আসনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা গোলাম হাফিজ এবং ১৯৯৬ ও ২০০১ সালে টানা দুইবার এমপি হন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। তবে ২০০৮ সালে আসনটি হাতছাড়া হয় এবং দীর্ঘ সময় এটি আওয়ামী লীগের দখলে ছিল। অবশেষে সেই হারানো আসন পুনরুদ্ধার করলেন নওশাদ জমির। জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলমত নির্বিশেষে আমরা আমাদের জেলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমাদের মতপার্থক্য থাকতে পারে, তবে জেলার উন্নয়নের স্বার্থে আমরা একমত হব।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দেড় যুগ পর বিএনপির জয়, বাবার হারানো আসন ফেরালেন নওশাদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেড় যুগ পর বিএনপির জয়, বাবার হারানো আসন ফেরালেন নওশাদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় দেড় যুগ পর পঞ্চগড়-১ আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একসময় দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয়ী হয়ে বাবার হারানো আসন ফিরিয়ে এনেছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমির শাপলা প্রতীকের প্রার্থী সারজিস আলমকে পরাজিত করেন। গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলের জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮ হাজার ১২০। নওশাদ জমির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে ১৯৯১ সালে এই আসনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা গোলাম হাফিজ এবং ১৯৯৬ ও ২০০১ সালে টানা দুইবার এমপি হন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। তবে ২০০৮ সালে আসনটি হাতছাড়া হয় এবং দীর্ঘ সময় এটি আওয়ামী লীগের দখলে ছিল। অবশেষে সেই হারানো আসন পুনরুদ্ধার করলেন নওশাদ জমির। জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলমত নির্বিশেষে আমরা আমাদের জেলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমাদের মতপার্থক্য থাকতে পারে, তবে জেলার উন্নয়নের স্বার্থে আমরা একমত হব।এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×