হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২১৫৮ টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ মে – দেশের বাজারে টানা তিন দফা কমানোর পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মানভেদে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছে।

এর আগে সবশেষ গত বুধবার বাজুস সোনার দাম সমন্বয় করেছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২১৫৮ টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২১৫৮ টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ মে – দেশের বাজারে টানা তিন দফা কমানোর পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মানভেদে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছে।এর আগে সবশেষ গত বুধবার বাজুস সোনার দাম সমন্বয় করেছিল।চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×