হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন


ঢাকা, ১১ অক্টোবর – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও ভালো হবে।

তিনি জানান, সাম্প্রতিক দুর্গাপূজার সময় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িত ৭০০-এরও বেশি মানুষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

সাম্প্রতিক দূর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, যারা এই দাড়ি লাগিয়েছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারা এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

তিনি বলেন, বুদ্ধের মতে মানুষ মৈত্রী পরায়ণ, ক্ষমাশীল এবং নির্মোহ হবে; একে অন্যকে শ্রদ্ধা ও সম্মান করবে। উপদেষ্টা বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই পাঁচটি মৌলিক নীতি মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক, যা মানবজীবনে সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। তিনি বিশ্বাস করেন, এসব গুণাবলি চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে।

অতীশ দীপঙ্করের অবদান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ। তার নামে দেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। তিনি জানান, দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ অক্টোবর – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও ভালো হবে।তিনি জানান, সাম্প্রতিক দুর্গাপূজার সময় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িত ৭০০-এরও বেশি মানুষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।সাম্প্রতিক দূর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, যারা এই দাড়ি লাগিয়েছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারা এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।তিনি বলেন, বুদ্ধের মতে মানুষ মৈত্রী পরায়ণ, ক্ষমাশীল এবং নির্মোহ হবে; একে অন্যকে শ্রদ্ধা ও সম্মান করবে। উপদেষ্টা বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই পাঁচটি মৌলিক নীতি মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক, যা মানবজীবনে সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। তিনি বিশ্বাস করেন, এসব গুণাবলি চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে।অতীশ দীপঙ্করের অবদান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ। তার নামে দেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।’স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। তিনি জানান, দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×