হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড, মার্চে এল সাড়ে ৩ বিলিয়ন ডলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ মার্চ – দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার নতুন রেকর্ড তৈরি হয়েছে চলতি মার্চ মাসে। মাস শেষ হওয়ার আগেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সাড়ে ৩ বিলিয়ন ডলার। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অত্যন্ত ভালো প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা ৩৪৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন।

বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭ হাজার কোটি টাকা।

সোমবার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এনএন/ ৩১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড, মার্চে এল সাড়ে ৩ বিলিয়ন ডলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড, মার্চে এল সাড়ে ৩ বিলিয়ন ডলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ মার্চ – দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিট্যান্স আসার নতুন রেকর্ড তৈরি হয়েছে চলতি মার্চ মাসে। মাস শেষ হওয়ার আগেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সাড়ে ৩ বিলিয়ন ডলার। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অত্যন্ত ভালো প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা ৩৪৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন।বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭ হাজার কোটি টাকা।সোমবার দিন শেষে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।এনএন/ ৩১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×