হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে গণভোটের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে গণভোট (রেফারেন্ডাম) অনুষ্ঠানের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই। গণভোট আয়োজনের আগে অবশ্যই একটি আইন তৈরি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এ কথা বলেন। এদিন সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে গণভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে সিইসি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

সিইসি বলেন, আমাদের রেফারেন্ডামের (গণভোট) কথা আসছে। কীভাবে গণভোট করব না করব, তা নিয়ে তো আমাকে আগে আইনটা করতে হবে।

তিনি অতীতে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদ মার্শাল প্রিপারেশনের অধীনে গণভোট করেছিলেন এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটি আইন করে তা করেছিলেন।

এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, গণভোট কীভাবে হবে, এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে এ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। আইনটা হওয়ার পর এসব প্রশ্নের উত্তর দিতে পারব।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে গণভোটের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে গণভোটের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে গণভোট (রেফারেন্ডাম) অনুষ্ঠানের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই। গণভোট আয়োজনের আগে অবশ্যই একটি আইন তৈরি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এ কথা বলেন। এদিন সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে গণভোটের প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে সিইসি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।সিইসি বলেন, আমাদের রেফারেন্ডামের (গণভোট) কথা আসছে। কীভাবে গণভোট করব না করব, তা নিয়ে তো আমাকে আগে আইনটা করতে হবে।তিনি অতীতে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে বলেন, জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদ মার্শাল প্রিপারেশনের অধীনে গণভোট করেছিলেন এবং বিচারপতি সাহাবুদ্দীন আহমদ একটি আইন করে তা করেছিলেন।এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, গণভোট কীভাবে হবে, এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে এ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। আইনটা হওয়ার পর এসব প্রশ্নের উত্তর দিতে পারব।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×