হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে দুই দশকে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ জুন – দেশে দীর্ঘ দুই দশক পর হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে শনাক্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।

অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে এ পর্যন্ত ১০ হাজার ৭৭৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭৭ জনে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ১ হাজার ৯ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

অধিদপ্তর সূত্রে জানা যায় এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৭৪ হাজার ১৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৫০৩ জন। চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ লক্ষ্য করা গেলেও ফেব্রুয়ারির শেষ দিকে এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ শুরু করে।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এখানে মোট ২৯৭ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন সিলেটে ৭৫ জন চট্টগ্রামে ৫৮ জন বরিশালে ৫৭ জন ময়মনসিংহে ৫৫ জন খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

এনএন/ ১৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দেশে দুই দশকে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে দুই দশকে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জুন – দেশে দীর্ঘ দুই দশক পর হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে শনাক্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে এ পর্যন্ত ১০ হাজার ৭৭৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে।বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭৭ জনে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ১ হাজার ৯ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।অধিদপ্তর সূত্রে জানা যায় এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৭৪ হাজার ১৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৫০৩ জন। চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ লক্ষ্য করা গেলেও ফেব্রুয়ারির শেষ দিকে এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ শুরু করে।বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এখানে মোট ২৯৭ জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন সিলেটে ৭৫ জন চট্টগ্রামে ৫৮ জন বরিশালে ৫৭ জন ময়মনসিংহে ৫৫ জন খুলনায় ২৭ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।এনএন/ ১৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×