হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) পাঁচ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। তবে আক্রান্তদের কারও মধ্যেই জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নিপা ভাইরাস পাওয়া না গেলেও পাঁচ জনের শরীরে রিওভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আইইডিসিআরের নিয়মিত গবেষণায়, যা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত হয়, এই ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

রিওভাইরাস মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে।

উল্লেখ্য, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১০ জানুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) পাঁচ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। তবে আক্রান্তদের কারও মধ্যেই জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নিপা ভাইরাস পাওয়া না গেলেও পাঁচ জনের শরীরে রিওভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আইইডিসিআরের নিয়মিত গবেষণায়, যা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত হয়, এই ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে। রিওভাইরাস মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে। উল্লেখ্য, বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। সূত্র: একুশে টেলিভিশন আইএ/ ১০ জানুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×