হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ মার্চ – দীর্ঘ প্রতীক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি ঢাকায় অবতরণ করেন। বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোজার আগেই অনেকটা নিভৃতে দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। দীর্ঘ সময় তার অনুপস্থিতি এবং প্রবাস থেকে দায়িত্ব পালন নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক জল্পনাকল্পনা তৈরি হয়েছিল। বোর্ড কর্মকর্তারা জানিয়েছিলেন ঈদের ছুটির পর ২৬ বা ২৭ মার্চ তার ফেরার কথা ছিল।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তিনি ঢাকায় পৌঁছান। বিসিবি সভাপতির এই সময়ে ফেরাটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আইনাঙ্গন ও ক্রিকেট পাড়ায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একঝাঁক সংগঠক ওই নির্বাচনকে অবৈধ ও অস্বচ্ছ আখ্যা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাদের অভিযোগ নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি।

আরও পড়ুন

ফিফা সভাপতির সঙ্গে বৈঠকে ফুটবল অবকাঠামো উন্নয়ন ও তহবিল নিয়ে আলোচনা বাফুফের

আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত প্রক্রিয়াটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তদন্তের স্বার্থে কমিটি ইতিমধ্যে অনলাইনে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখন তিনি সশরীরে ঢাকায় আসায় কমিটির সামনে তাকে হাজির হয়ে সরাসরি বক্তব্য প্রদানের সম্ভাবনা রয়েছে। এছাড়া গত অক্টোবরের নির্বাচনে নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টিও তদন্ত কমিটির বিশেষ নজরে রয়েছে। বিসিবি সভাপতির ফেরা এবং আসন্ন তদন্ত প্রতিবেদনের ওপরই এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ের পরবর্তী পরিস্থিতি।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ মার্চ – দীর্ঘ প্রতীক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি ঢাকায় অবতরণ করেন। বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোজার আগেই অনেকটা নিভৃতে দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। দীর্ঘ সময় তার অনুপস্থিতি এবং প্রবাস থেকে দায়িত্ব পালন নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক জল্পনাকল্পনা তৈরি হয়েছিল। বোর্ড কর্মকর্তারা জানিয়েছিলেন ঈদের ছুটির পর ২৬ বা ২৭ মার্চ তার ফেরার কথা ছিল।তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তিনি ঢাকায় পৌঁছান। বিসিবি সভাপতির এই সময়ে ফেরাটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে আইনাঙ্গন ও ক্রিকেট পাড়ায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একঝাঁক সংগঠক ওই নির্বাচনকে অবৈধ ও অস্বচ্ছ আখ্যা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাদের অভিযোগ নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি।আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত প্রক্রিয়াটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তদন্তের স্বার্থে কমিটি ইতিমধ্যে অনলাইনে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখন তিনি সশরীরে ঢাকায় আসায় কমিটির সামনে তাকে হাজির হয়ে সরাসরি বক্তব্য প্রদানের সম্ভাবনা রয়েছে। এছাড়া গত অক্টোবরের নির্বাচনে নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টিও তদন্ত কমিটির বিশেষ নজরে রয়েছে। বিসিবি সভাপতির ফেরা এবং আসন্ন তদন্ত প্রতিবেদনের ওপরই এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ের পরবর্তী পরিস্থিতি।এস এম/ ২৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×