হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেহরক্ষীর জন্য দিনরাত হাসপাতালে কাটালেন কার্তিক আরিয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৮ জানুয়ারি – সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দেহরক্ষী শচীন। মুম্বাইয়ে দুর্ঘটনার পর তাকে আহত অবস্থায় বান্দ্রার হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেহরক্ষীকে দেখতে ছুটে যান কার্তিক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের কাজের ব্যস্ততার মাঝেও প্রায় প্রতিদিন শচীনকে দেখতে হাসপাতালে গেছেন কার্তিক। নিয়মিত খোঁজ খবর রেখেছেন তার দেহরক্ষীর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মচারীর প্রতি কার্তিকের সে সময়ের দায়িত্বের কথা। হাসপাতালের এক কর্মচারী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কার্তিক তার দেহরক্ষীর সঙ্গে প্রতিদিন শুধু দেখাই করেননি; বরং তার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাতেন এবং তাকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতেন। দিনরাত কাছে থেকেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কার্তিককে আগামীতে দেখা যাবে কবির খানের পরিচালনায় স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়। এটি ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ফ্রি স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। কার্তিক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভুবন অরোরা, পলক লালওয়ানি এবং অ্যাডোনিস কাপসালিস।

ছবির কাজ চলছে জোর কদমে। সদ্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর লুক শেয়ার করেছেন কার্তিক আরিয়ান। সেখানেই তাকে দেখা গেছে সেনাবাহিনীর পোশাকে। ছবি পোস্ট করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘চ্যাম্পিয়ান হওয়ার ক্ষমতা ভারতীদেয় রক্তেই রয়েছে। জয় হিন্দ!’ আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দেহরক্ষীর জন্য দিনরাত হাসপাতালে কাটালেন কার্তিক আরিয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেহরক্ষীর জন্য দিনরাত হাসপাতালে কাটালেন কার্তিক আরিয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ জানুয়ারি – সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের দেহরক্ষী শচীন। মুম্বাইয়ে দুর্ঘটনার পর তাকে আহত অবস্থায় বান্দ্রার হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেহরক্ষীকে দেখতে ছুটে যান কার্তিক।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজের কাজের ব্যস্ততার মাঝেও প্রায় প্রতিদিন শচীনকে দেখতে হাসপাতালে গেছেন কার্তিক। নিয়মিত খোঁজ খবর রেখেছেন তার দেহরক্ষীর।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে কর্মচারীর প্রতি কার্তিকের সে সময়ের দায়িত্বের কথা। হাসপাতালের এক কর্মচারী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কার্তিক তার দেহরক্ষীর সঙ্গে প্রতিদিন শুধু দেখাই করেননি; বরং তার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাতেন এবং তাকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতেন। দিনরাত কাছে থেকেছেন।কার্তিককে আগামীতে দেখা যাবে কবির খানের পরিচালনায় স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়। এটি ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ফ্রি স্টাইল সাঁতারু মুরলিকান্ত পেটকারের জীবন ঘিরে আবর্তিত হয়েছে। কার্তিক ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভুবন অরোরা, পলক লালওয়ানি এবং অ্যাডোনিস কাপসালিস।ছবির কাজ চলছে জোর কদমে। সদ্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর লুক শেয়ার করেছেন কার্তিক আরিয়ান। সেখানেই তাকে দেখা গেছে সেনাবাহিনীর পোশাকে। ছবি পোস্ট করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘চ্যাম্পিয়ান হওয়ার ক্ষমতা ভারতীদেয় রক্তেই রয়েছে। জয় হিন্দ!’ আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×