হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বিতীয় দিনেও সুইডিশ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস-এর নেতৃত্বে সুইডেন দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্বিতীয় দিনের মতো উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা স্টিভেনসন এবং নিরাপত্তা সমন্বয়ক মিস কার্ল বার্গস্ট্রম।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-০৪ এক্সটেনশনে লার্নিং সেন্টার এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্টপ স্ট্যাবিলাইজেশন প্রকল্প পরিদর্শন করেন।

পরে দলটি ক্যাম্প-০৫-এ রোহিঙ্গা নারীদের সাথে আলোচনার সভা পরিদর্শন ও ICLA প্রকল্প ঘুরে দেখেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

এছাড়াও প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ক্লাস পাড়ায় অবস্থিত কৃষকের পণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। রাষ্ট্রদূত নিকোলাস উইকস এই উদ্যোগকে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক উল্লেখ করে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন।

এই পরিদর্শন রোহিঙ্গা ক্যাম্পের চলমান কার্যক্রম এবং স্থানীয় কৃষি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।

উল্লেখ্য, আগের দিন ১৮ই নভেম্বর প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর এ/১ ব্লকের ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত জীবিকা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়াও তারা ক্যাম্প-৮ ইস্টের নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার ও ক্যাম্প-১৮-এর রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার (RCMC) ও ক্যাম্প-২০-এর আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন করেন।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

দ্বিতীয় দিনেও সুইডিশ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বিতীয় দিনেও সুইডিশ প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস-এর নেতৃত্বে সুইডেন দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্বিতীয় দিনের মতো উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা স্টিভেনসন এবং নিরাপত্তা সমন্বয়ক মিস কার্ল বার্গস্ট্রম। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-০৪ এক্সটেনশনে লার্নিং সেন্টার এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্টপ স্ট্যাবিলাইজেশন প্রকল্প পরিদর্শন করেন। পরে দলটি ক্যাম্প-০৫-এ রোহিঙ্গা নারীদের সাথে আলোচনার সভা পরিদর্শন ও ICLA প্রকল্প ঘুরে দেখেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন। এছাড়াও প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ক্লাস পাড়ায় অবস্থিত কৃষকের পণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। রাষ্ট্রদূত নিকোলাস উইকস এই উদ্যোগকে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক উল্লেখ করে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন। এই পরিদর্শন রোহিঙ্গা ক্যাম্পের চলমান কার্যক্রম এবং স্থানীয় কৃষি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে। উল্লেখ্য, আগের দিন ১৮ই নভেম্বর প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর এ/১ ব্লকের ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত জীবিকা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও তারা ক্যাম্প-৮ ইস্টের নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার ও ক্যাম্প-১৮-এর রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার (RCMC) ও ক্যাম্প-২০-এর আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন করেন। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×