হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ২৩ এপ্রিল – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অবশেষে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী বাংলাদেশে ফিরেছেন। মাস্ক হজ গ্রুপ নামক একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যাত্রীরা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ মার্চ ওমরাহ পালনের জন্য দেশ ত্যাগ করেন এই যাত্রীরা। ৫ এপ্রিল তাদের ফেরার কথা থাকলেও সংশ্লিষ্ট এজেন্সি রিটার্ন টিকিট সরবরাহ করতে ব্যর্থ হয়। এর ফলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে এবং গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করলে ধর্মমন্ত্রী তাৎক্ষণিকভাবে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভুক্তভোগী ওমরাহ যাত্রীদের হোটেলে গিয়ে সাক্ষাৎ করেন। তারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দ্রুত টিকিট নিশ্চিত করেন। বৃহস্পতিবার ওমরাহ যাত্রীদের সর্বশেষ দলটি দেশে ফেরার কথা রয়েছে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ এপ্রিল – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অবশেষে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী বাংলাদেশে ফিরেছেন। মাস্ক হজ গ্রুপ নামক একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যাত্রীরা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ মার্চ ওমরাহ পালনের জন্য দেশ ত্যাগ করেন এই যাত্রীরা। ৫ এপ্রিল তাদের ফেরার কথা থাকলেও সংশ্লিষ্ট এজেন্সি রিটার্ন টিকিট সরবরাহ করতে ব্যর্থ হয়। এর ফলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে এবং গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করলে ধর্মমন্ত্রী তাৎক্ষণিকভাবে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।মন্ত্রীর নির্দেশনায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভুক্তভোগী ওমরাহ যাত্রীদের হোটেলে গিয়ে সাক্ষাৎ করেন। তারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দ্রুত টিকিট নিশ্চিত করেন। বৃহস্পতিবার ওমরাহ যাত্রীদের সর্বশেষ দলটি দেশে ফেরার কথা রয়েছে।এনএন/ ২৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×