হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন


ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি এক বাণীতে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, হাজার বছর ধরে এই দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।

আরও পড়ুন

১৬০ রানেই শেষ স্বপ্ন: ফাইনালে আফগানিস্তান, ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এবং আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।

ড. ইউনূস বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উপলক্ষে আশা করি, আমাদের শিক্ষা যেন শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্যও কাজে লাগে। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

তিনি হিন্দু ধর্মালম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি এক বাণীতে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, হাজার বছর ধরে এই দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।প্রধান উপদেষ্টা বলেন, এই দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এবং আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।ড. ইউনূস বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উপলক্ষে আশা করি, আমাদের শিক্ষা যেন শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্যও কাজে লাগে। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।তিনি হিন্দু ধর্মালম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×