হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহরণকারী রোহিঙ্গা আটক, অপহৃত উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:১৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাকে অপহরণের অভিযোগে আরেক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকা থেকে অপহরণের ৩১ ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার ও অভিযুক্ত রোহিঙ্গাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপি ঐ ক্যাম্পের ‘ডি’ ব্লকে পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩, এফসিএন-২৪০৪৭৯ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলম।

আটককৃত অপহরণকারী হলেন, হোয়াইক্যং ইউপি রইক্ষ্যং পুডিবনিয়া এলাকার স্থানীয় আবুল হোসেনের ছেলে সাহাব মিয়া। সে পুরোনো রোহিঙ্গা বলে জানান স্থানীয়রা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে উনচিপ্রাং ২২ ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩,এফসিএন-২৪০৪৭৯ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলমকে দুস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা এপিবিএনকে অবহিত করে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ঘটনার পর থেকে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ডি/২ ব্লক সংলগ্ন কাঁটাতারের বাইরে পাহাড়ের চূড়া থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অপহরণকারী রোহিঙ্গা আটক, অপহৃত উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহরণকারী রোহিঙ্গা আটক, অপহৃত উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ ২০২২, ০৬:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাকে অপহরণের অভিযোগে আরেক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকা থেকে অপহরণের ৩১ ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার ও অভিযুক্ত রোহিঙ্গাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপি ঐ ক্যাম্পের ‘ডি’ ব্লকে পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩, এফসিএন-২৪০৪৭৯ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলম। আটককৃত অপহরণকারী হলেন, হোয়াইক্যং ইউপি রইক্ষ্যং পুডিবনিয়া এলাকার স্থানীয় আবুল হোসেনের ছেলে সাহাব মিয়া। সে পুরোনো রোহিঙ্গা বলে জানান স্থানীয়রা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে উনচিপ্রাং ২২ ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩,এফসিএন-২৪০৪৭৯ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলমকে দুস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ডি/২ ব্লক সংলগ্ন কাঁটাতারের বাইরে পাহাড়ের চূড়া থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×