হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধর্ষণের ঘটনায় কক্সবাজারের পলাতক আসামি মেহেদী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন

কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ সাত জনকে গ্রেফতার করা হলো।

রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

ভুক্তভোগী নারী পর্যটকের অভিযোগ, গত ২২ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের পাশে ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন আবাসিক হোটেলে। সেখানেও তাকে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধর্ষণের ঘটনায় কক্সবাজারের পলাতক আসামি মেহেদী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধর্ষণের ঘটনায় কক্সবাজারের পলাতক আসামি মেহেদী গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ সাত জনকে গ্রেফতার করা হলো। রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। ভুক্তভোগী নারী পর্যটকের অভিযোগ, গত ২২ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের পাশে ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন আবাসিক হোটেলে। সেখানেও তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×