হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধান ক্ষেতের উঁচু আলে আটকে পড়েছিল শাবক, টেনে হিঁচড়ে রাস্তা পার করল মা হাতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন


ঝাড়গ্রাম, ০১ সেপ্টেম্বর – ধানের ক্ষেত পার হওয়ার সময় উঁচু আলপথে আটকে যায় একটি হস্তীশাবক। সঙ্গে সঙ্গে ছুটে আসে মা-হাতি ও দলের অন্য সদস্যরা। শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শেষমেশ শাবকটিকে নিরাপদে তুলে আনে তারা। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা এলাকার ডিগারবাঁধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে একদল হাতি ধানের জমি পেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তাদের সঙ্গেই ছিল বেশ কয়েকটি শাবক। পাকা রাস্তা ও ধানজমির মাঝের উঁচু আলপথে উঠে আটকে যায় একটি হস্তীশাবক। প্রথমে মা হাতি শুঁড় দিয়ে ঠেলে তাকে তুলতে চেষ্টা করে। পরে দলের এক পূর্ণবয়স্ক হাতিও সাহায্যে এগিয়ে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে সফল হয় হাতির দল। এ সময় আশপাশের গ্রামবাসী ভিড় করে ঘটনাটি দেখে এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও করে রাখে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

হাতি বিশেষজ্ঞ সমীর মজুমদার বলেন, হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। মানুষের মতোই তারা নিজেদের শাবকদের আগলে রাখে। বিপদে পড়লে প্রাণপণ চেষ্টা করে তাদের উদ্ধার করতে। এমনকি প্রয়োজনে আক্রমণও করতে পারে। তাই শাবকসহ হাতির দল দেখলে দূরে থাকাই ভালো।

এর আগেও ঝাড়গ্রামে এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে লালগড় এলাকায় কংসাবতী নদীর তীরে আলু চাষের জমিতে হানা দিয়েছিল ৫০-৬০টি হাতির একটি দল। জঙ্গলে ফেরার পথে কংক্রিটের ড্রেনে আটকে পড়ে শাবক। মা-হাতির চেষ্টা ব্যর্থ হলে পেছন থেকে ফিরে আসে আরো দুই হাতি। তিনটি হাতি মিলে শুঁড় দিয়ে টেনে শাবকটিকে ড্রেন থেকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধান ক্ষেতের উঁচু আলে আটকে পড়েছিল শাবক, টেনে হিঁচড়ে রাস্তা পার করল মা হাতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধান ক্ষেতের উঁচু আলে আটকে পড়েছিল শাবক, টেনে হিঁচড়ে রাস্তা পার করল মা হাতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঝাড়গ্রাম, ০১ সেপ্টেম্বর – ধানের ক্ষেত পার হওয়ার সময় উঁচু আলপথে আটকে যায় একটি হস্তীশাবক। সঙ্গে সঙ্গে ছুটে আসে মা-হাতি ও দলের অন্য সদস্যরা। শুঁড় দিয়ে ঠেলে ও টেনে শেষমেশ শাবকটিকে নিরাপদে তুলে আনে তারা। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা এলাকার ডিগারবাঁধে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে একদল হাতি ধানের জমি পেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তাদের সঙ্গেই ছিল বেশ কয়েকটি শাবক। পাকা রাস্তা ও ধানজমির মাঝের উঁচু আলপথে উঠে আটকে যায় একটি হস্তীশাবক। প্রথমে মা হাতি শুঁড় দিয়ে ঠেলে তাকে তুলতে চেষ্টা করে। পরে দলের এক পূর্ণবয়স্ক হাতিও সাহায্যে এগিয়ে আসে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে সফল হয় হাতির দল। এ সময় আশপাশের গ্রামবাসী ভিড় করে ঘটনাটি দেখে এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও করে রাখে।হাতি বিশেষজ্ঞ সমীর মজুমদার বলেন, হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। মানুষের মতোই তারা নিজেদের শাবকদের আগলে রাখে। বিপদে পড়লে প্রাণপণ চেষ্টা করে তাদের উদ্ধার করতে। এমনকি প্রয়োজনে আক্রমণও করতে পারে। তাই শাবকসহ হাতির দল দেখলে দূরে থাকাই ভালো।এর আগেও ঝাড়গ্রামে এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে লালগড় এলাকায় কংসাবতী নদীর তীরে আলু চাষের জমিতে হানা দিয়েছিল ৫০-৬০টি হাতির একটি দল। জঙ্গলে ফেরার পথে কংক্রিটের ড্রেনে আটকে পড়ে শাবক। মা-হাতির চেষ্টা ব্যর্থ হলে পেছন থেকে ফিরে আসে আরো দুই হাতি। তিনটি হাতি মিলে শুঁড় দিয়ে টেনে শাবকটিকে ড্রেন থেকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×