ঢাকা, ৩১ অক্টোবর – ঋণ গ্রহণের মাধ্যমে ৮৫৭ কোটি ও ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর মামলায় নজরুল ইসলাম বর্তমানে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
৮৫৭ কোটির মামলার জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে। ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিরতণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করে।
আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গত ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন