হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন এমপিদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করতে বিএনপির দুই দিনের কর্মশালা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন


ঢাকা, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া অধিবেশনের আগে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমবারের মতো নির্বাচিত দলীয় এমপিদের সংসদীয় রীতিনীতি, বিল ও বাজেট উপস্থাপন, স্থায়ী কমিটির কার্যক্রম এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা নবীনদের দায়িত্ব ও কৌশলগত ভূমিকা সম্পর্কে ধারণা প্রদান করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় এমপিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। ৬ মার্চ সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে প্রথম সেশন এবং দুপুরে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের এমপিদের নিয়ে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মার্চ সকালে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরের অবশিষ্ট এমপি এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।

এস এম/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন এমপিদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করতে বিএনপির দুই দিনের কর্মশালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন এমপিদের সংসদীয় কার্যক্রমে দক্ষ করতে বিএনপির দুই দিনের কর্মশালা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া অধিবেশনের আগে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রথমবারের মতো নির্বাচিত দলীয় এমপিদের সংসদীয় রীতিনীতি, বিল ও বাজেট উপস্থাপন, স্থায়ী কমিটির কার্যক্রম এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও প্রবীণ সংসদ সদস্যরা নবীনদের দায়িত্ব ও কৌশলগত ভূমিকা সম্পর্কে ধারণা প্রদান করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় এমপিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। ৬ মার্চ সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে প্রথম সেশন এবং দুপুরে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের এমপিদের নিয়ে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মার্চ সকালে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরের অবশিষ্ট এমপি এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা কর্মশালায় অংশ নেবেন।এস এম/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×