হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ আগস্ট – তামিম ইকবালের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের ভক্ত-সমর্থকদের কাছে অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়া আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। কিন্তু বিসিবির ভাবনায় আসলে কে?

বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরী বোর্ড মিটিং হবে। এই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা থাকছে অধিনায়ক ইস্যু। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেই বিষয়েই বোর্ড মিটিং ডাকা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

সাবেক ক্রিকেটার কিংবা ক্রীড়াবোদ্ধা সবার ভোট সাকিবের পক্ষে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

সাকিব ছাড়াও অধিনায়কত্বের আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে মেগা দুটি টুর্নামেন্টে বাংলাদেশের কান্ডারি কে হচ্ছেন জানা যেতে পারে আগামীকালই। এছাড়া আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলও দেওয়া হতে পারে এদিন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – তামিম ইকবালের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের ভক্ত-সমর্থকদের কাছে অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়া আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। কিন্তু বিসিবির ভাবনায় আসলে কে? বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরী বোর্ড মিটিং হবে। এই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা থাকছে অধিনায়ক ইস্যু। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেই বিষয়েই বোর্ড মিটিং ডাকা হয়েছে। সাবেক ক্রিকেটার কিংবা ক্রীড়াবোদ্ধা সবার ভোট সাকিবের পক্ষে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’ সাকিব ছাড়াও অধিনায়কত্বের আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে মেগা দুটি টুর্নামেন্টে বাংলাদেশের কান্ডারি কে হচ্ছেন জানা যেতে পারে আগামীকালই। এছাড়া আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলও দেওয়া হতে পারে এদিন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৭ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×