হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি – আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তিনি এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। ভানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান।

তবে নায়িকা এখন নতুন খবরের জন্য আলোচনায়। নতুন চমক দিতে যাচ্ছেন তিনি ভক্তদের। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন। তিনি ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

সূত্র আরও জানায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

তবে ছবিটির নাম ও আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।

এনএন

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নতুন চমক নিয়ে আসছেন আলিয়া first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি – আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তিনি এখন সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। ভানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান। তবে নায়িকা এখন নতুন খবরের জন্য আলোচনায়। নতুন চমক দিতে যাচ্ছেন তিনি ভক্তদের। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন। তিনি ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলা জানায়, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন। সূত্র আরও জানায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান। তবে ছবিটির নাম ও আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন। এনএনসম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নতুন চমক নিয়ে আসছেন আলিয়া first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×