হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় ইসির বিরুদ্ধে প্রহসনের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন


ঢাকা, ১২ অক্টোবর – নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, তৃতীয় দফার তদন্তের নামে বিলম্ব না করে দ্বিতীয় দফার তদন্তের ভিত্তিতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন দিতে হবে।

রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত দাবি জানায় তারা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর আগে ইসি বাছাইয়ে এগিয়ে থাকা ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়।

তৃতীয় দফায় তদন্তের তালিকায় থাকা দলগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

ইসিতে উপস্থিত সাংবাদিকদের আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। অথচ রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তাই চলমান তদন্ত দ্রুত শেষ করে ১৬ অক্টোবরের মধ্যে যোগ্য দলগুলোকে নিবন্ধন দিতে হবে।

ইসি সূত্র জানায়, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে কোনো দল উত্তীর্ণ না হলে সময় বাড়ানো হয়। পুনর্বাছাই শেষে শর্ত পূরণ না করায় ১২১ দলের আবেদন বাতিল করে কমিশন। পরে ২২ দলের ওপর মাঠ পর্যায়ের তদন্ত হয়। এদের মধ্যে ৭ দলের আবেদন বাতিল করা হয়। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনার এবং দুই দলের বিষয়ে সচিবালয় পর্যায়ে যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বাকি ১০ দলের ক্ষেত্রে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, তদন্তে সবকিছু ইতিবাচক থাকলে দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে। এরপর দাবি-আপত্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, শুনানি শেষে নিবন্ধন সনদ প্রদান করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় ইসির বিরুদ্ধে প্রহসনের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় ইসির বিরুদ্ধে প্রহসনের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ অক্টোবর – নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, তৃতীয় দফার তদন্তের নামে বিলম্ব না করে দ্বিতীয় দফার তদন্তের ভিত্তিতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন দিতে হবে।রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত দাবি জানায় তারা।এর আগে ইসি বাছাইয়ে এগিয়ে থাকা ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়।তৃতীয় দফায় তদন্তের তালিকায় থাকা দলগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।ইসিতে উপস্থিত সাংবাদিকদের আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। অথচ রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তাই চলমান তদন্ত দ্রুত শেষ করে ১৬ অক্টোবরের মধ্যে যোগ্য দলগুলোকে নিবন্ধন দিতে হবে।ইসি সূত্র জানায়, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে কোনো দল উত্তীর্ণ না হলে সময় বাড়ানো হয়। পুনর্বাছাই শেষে শর্ত পূরণ না করায় ১২১ দলের আবেদন বাতিল করে কমিশন। পরে ২২ দলের ওপর মাঠ পর্যায়ের তদন্ত হয়। এদের মধ্যে ৭ দলের আবেদন বাতিল করা হয়। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনার এবং দুই দলের বিষয়ে সচিবালয় পর্যায়ে যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বাকি ১০ দলের ক্ষেত্রে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।ইসি সচিব আখতার আহমেদ বলেন, তদন্তে সবকিছু ইতিবাচক থাকলে দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে। এরপর দাবি-আপত্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, শুনানি শেষে নিবন্ধন সনদ প্রদান করা হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×