হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো নজরুল ও আরিফকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন


ঢাকা, ০৩ নভেম্বর – রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে এবং কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে নজরুল ও আরিফ দুজনই আদালতের অনুমতি নিয়ে নিজেদের বক্তব্য দেন। শুনানি শেষে আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩০ অক্টোবর গুলশান থানার উপপরিদর্শক রেজাউল নজরুল ইসলাম মজুমদারকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। একইভাবে ২৮ অক্টোবর কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুতাপ ঘোষ আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো নজরুল ও আরিফকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো নজরুল ও আরিফকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ নভেম্বর – রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে এবং কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে নজরুল ও আরিফ দুজনই আদালতের অনুমতি নিয়ে নিজেদের বক্তব্য দেন। শুনানি শেষে আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ৩০ অক্টোবর গুলশান থানার উপপরিদর্শক রেজাউল নজরুল ইসলাম মজুমদারকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। একইভাবে ২৮ অক্টোবর কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুতাপ ঘোষ আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনে অংশ নেন কামাল হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×