হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নভেম্বরে পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, আসছে নতুন রঙের ইউনিফর্ম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – আগামী নভেম্বরেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের।

সূত্রে জানা গেছে, আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্মের রং এবং কাপড়ও নির্ধারণ করা হয়েছে। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে দেখা যাবে। ১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিট নতুন পোশাক পাবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নভেম্বরে পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, আসছে নতুন রঙের ইউনিফর্ম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নভেম্বরে পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, আসছে নতুন রঙের ইউনিফর্ম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – আগামী নভেম্বরেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের।সূত্রে জানা গেছে, আপাতত মেট্রোপলিটন পুলিশ সদস্যরা পোশাক পাবেন। পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিফর্মের রং এবং কাপড়ও নির্ধারণ করা হয়েছে। পুলিশের পোশাক নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের, আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে দেখা যাবে। ১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিট নতুন পোশাক পাবে।উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×