হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার সম্পর্কে প্রশ্ন ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করার সময় নোবেল শান্তি পুরস্কার সম্পর্কেও প্রশ্ন করেছিলেন। বৃহস্পতিবার নরওয়ের বাণিজ্য বিষয়ক দৈনিক ডাগেন্স নেয়ারিংসলিভের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কারের প্রতি ঝোঁক নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়াসহ কয়েকটি দেশ ট্রাম্পকে বিভিন্ন পক্ষের মাঝে শান্তি চুক্তি কিংবা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ঘটনায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। এমনকি ট্রাম্প নিজেও বলেছেন, হোয়াইট হাউসের পূর্বসূরী চারজন প্রেসিডেন্টের মতো তিনিও নরওয়ের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডাগেন্স নেয়ারিংসলিভ বলেছে, ‘‘নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোয় রাস্তায় হাঁটছিলেন, সেই সময় হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কল করেন। এ সময় তিনি নোবেল শান্তি পুরস্কার ও শুল্ক নিয়ে আলোচনা করতে চান।’’

তবে এই বিষয়ে হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটি মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যেক বছর শত শত প্রার্থীকে বিশ্বের অন্যতম সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মনোনীতদের মধ্যে থেকে বিজয়ীকে নির্বাচিত করে নরওয়েজীয় নোবেল কমিটি। এই কমিটির পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের সংসদ। উনিশ শতকের সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছে অনুযায়ী, প্রত্যেক বছরের অক্টোবরে অসলোয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

ট্রাম্প নোবেল পুরস্কারকে আলোচনার বিষয় করেছেন কি না, এমেন প্রশ্নের জবাবে জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু নিয়ে বেশি বলতে পারব না।’’ তিনি বলেন, কলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ছিলেন।

গত ৩১ জুলাই নরওয়ের পণ্যে ১৫ শতাশং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সমান। বুধবার স্টলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে এখনও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নরওয়ে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার সম্পর্কে প্রশ্ন ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার সম্পর্কে প্রশ্ন ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করার সময় নোবেল শান্তি পুরস্কার সম্পর্কেও প্রশ্ন করেছিলেন। বৃহস্পতিবার নরওয়ের বাণিজ্য বিষয়ক দৈনিক ডাগেন্স নেয়ারিংসলিভের এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কারের প্রতি ঝোঁক নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য জানানো হয়েছে।ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়াসহ কয়েকটি দেশ ট্রাম্পকে বিভিন্ন পক্ষের মাঝে শান্তি চুক্তি কিংবা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ঘটনায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। এমনকি ট্রাম্প নিজেও বলেছেন, হোয়াইট হাউসের পূর্বসূরী চারজন প্রেসিডেন্টের মতো তিনিও নরওয়ের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডাগেন্স নেয়ারিংসলিভ বলেছে, ‘‘নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোয় রাস্তায় হাঁটছিলেন, সেই সময় হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কল করেন। এ সময় তিনি নোবেল শান্তি পুরস্কার ও শুল্ক নিয়ে আলোচনা করতে চান।’’তবে এই বিষয়ে হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটি মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।প্রত্যেক বছর শত শত প্রার্থীকে বিশ্বের অন্যতম সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মনোনীতদের মধ্যে থেকে বিজয়ীকে নির্বাচিত করে নরওয়েজীয় নোবেল কমিটি। এই কমিটির পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের সংসদ। উনিশ শতকের সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছে অনুযায়ী, প্রত্যেক বছরের অক্টোবরে অসলোয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।ট্রাম্প নোবেল পুরস্কারকে আলোচনার বিষয় করেছেন কি না, এমেন প্রশ্নের জবাবে জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু নিয়ে বেশি বলতে পারব না।’’ তিনি বলেন, কলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ছিলেন।গত ৩১ জুলাই নরওয়ের পণ্যে ১৫ শতাশং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সমান। বুধবার স্টলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে এখনও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নরওয়ে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×