কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকায় ৪,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানটি ঘুমধুম বিওপি’র একটি টহলদল পরিচালনা করে সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, পশ্চিম দরগাহ বিলে পরিচালিত হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে তাদের সবচেয়ে বড় ইয়াবা উদ্ধার অভিযান। বিগত ছয় মাসে (এপ্রিল ২০২৫ থেকে) ব্যাটালিয়নের বিভিন্ন অভিযান ও টহলে মোট ১৩,৪১,১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট সহ ৪০,২৪,৮৫,৩১০/- টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া চোরাচালান প্রতিরোধে উদ্ধার করা হয়েছে ১০,৫৪,৪৪,৮২১/- টাকার সিগারেট, গরু, বাংলাদেশী সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার ও অন্যান্য রশদ সামগ্রী। সব মিলিয়ে ৫০,৭৯,৩০,১৩১/- টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়েছে এবং ৯৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ছাড়াও মাদক, চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপারে কঠোর অভিযান চালিয়ে আসছে। ব্যাটালিয়ন স্থানীয় জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কুল ও মাদ্রাসার মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক প্রণোদনা প্রদান, খেলাধুলার সরঞ্জাম সরবরাহ, বৌদ্ধ বিহারে অনুদান, গরিব ও দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “আমরা শুধুমাত্র সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নই। মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের জন্য কোনও ছাড় থাকবে না।”
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
ব্যাটালিয়নের এই সফল অভিযান কক্সবাজার ও সারা দেশের মাদকচক্রের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় জনগণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।




মন্তব্য করুন