হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ অক্টোবর – শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ

নাঈমুল ইসলাম খান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের মাস দুয়েক আগে, ২০২৪ সালের ৬ জুন, শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তী সময়ে তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধের ঘোষণা দেন।

গত জানুয়ারিতে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক এবং সে সময় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিসও পাঠানো হয়। নির্ধারিত সময়ে বিবরণী দাখিল না করার অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী, নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের নামে মোট ১৬৩টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব হিসাবে প্রায় ৩৮৬ কোটি টাকা জমা হয়, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা ইতোমধ্যে তোলা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে রয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ অক্টোবর – শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়।সোমবার (২৭ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।নাঈমুল ইসলাম খান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের মাস দুয়েক আগে, ২০২৪ সালের ৬ জুন, শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তী সময়ে তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধের ঘোষণা দেন।গত জানুয়ারিতে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক এবং সে সময় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিসও পাঠানো হয়। নির্ধারিত সময়ে বিবরণী দাখিল না করার অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন অনুযায়ী, নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের নামে মোট ১৬৩টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব হিসাবে প্রায় ৩৮৬ কোটি টাকা জমা হয়, যার মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা ইতোমধ্যে তোলা হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে রয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×