ঢাকা, ২৪ মার্চ – সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে এবং তারা জানিয়েছেন বিভিন্ন প্যারামিটার পজিটিভ সংকেত দিচ্ছে। তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে মস্তিষ্কের বিষয়টি একটু সময় লাগবে। পরিবারের সদস্যরা সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ
সোমবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সিঙ্গাপুরে থাকা মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে তুলে চেয়ারে বসিয়েছেন, যা একটি ভালো লক্ষণ। ধীরে ধীরে তিনি কথা বলতে পারছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, তার জন্য দোয়া করবেন—এমন আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।




মন্তব্য করুন