হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি।

শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের প্রেক্ষিতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে থার্মাল ক্যামেরার মাধ্যমে নাফ নদীতে একটি নৌকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবির আভিযানিক দল তাদের আটক করতে নৌযান নিয়ে অগ্রসর হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা থেকে মালামাল ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এসব পলিব্যাগের ভেতর বিশেষ কায়দায় মোড়ানো মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্ত দিয়ে মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সুত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের প্রেক্ষিতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে থার্মাল ক্যামেরার মাধ্যমে নাফ নদীতে একটি নৌকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবির আভিযানিক দল তাদের আটক করতে নৌযান নিয়ে অগ্রসর হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা থেকে মালামাল ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। এসব পলিব্যাগের ভেতর বিশেষ কায়দায় মোড়ানো মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×