হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, তিন ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

জেরুসালেম, ২২ ফেব্রুয়ারি – অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং ৩৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে ভর্তি ৩৬ জন আহতের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহত বেশিরভাগ মানুষই জীবন্ত গোলাবারুদে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বলে দাবি।

মন্ত্রণালয়ের মতে, নিহত তিনজন হলেন আদনান সাবে বারা (৭২) মোহাম্মদ খালেদ আনবৌসি (২৫) এবং তামের মিনাভি(৩৩)।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার সকাল ১০টায় সেনাবাহিনী কয়েক ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান চালানোর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সেনাবাহিনী শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং একটি বাড়ি ঘেরাও করে। যেখানে হোসাম ইসলিম নামে একজন ফিলিস্তিনি যোদ্ধা বাস করতেন বলে জানা গেছে। তবে ইসলিমের বর্তমান অবস্থা অস্পষ্ট রয়ে গেছে।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী লায়ন্স ডেন একটি বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি ঘোষিত বালাতা ব্রিগেড গ্রুপের সাথে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে। তবে আরও বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, বুধবারের নিহত নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অধিকৃত অঞ্চলে ১২ শিশুসহ ৫৪ জনে দাঁড়িয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, তিন ফিলিস্তিনি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, তিন ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুসালেম, ২২ ফেব্রুয়ারি – অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং ৩৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে ভর্তি ৩৬ জন আহতের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহত বেশিরভাগ মানুষই জীবন্ত গোলাবারুদে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বলে দাবি। মন্ত্রণালয়ের মতে, নিহত তিনজন হলেন আদনান সাবে বারা (৭২) মোহাম্মদ খালেদ আনবৌসি (২৫) এবং তামের মিনাভি(৩৩)। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার সকাল ১০টায় সেনাবাহিনী কয়েক ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান চালানোর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং একটি বাড়ি ঘেরাও করে। যেখানে হোসাম ইসলিম নামে একজন ফিলিস্তিনি যোদ্ধা বাস করতেন বলে জানা গেছে। তবে ইসলিমের বর্তমান অবস্থা অস্পষ্ট রয়ে গেছে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী লায়ন্স ডেন একটি বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি ঘোষিত বালাতা ব্রিগেড গ্রুপের সাথে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে। তবে আরও বিস্তারিত জানায়নি। উল্লেখ্য, বুধবারের নিহত নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অধিকৃত অঞ্চলে ১২ শিশুসহ ৫৪ জনে দাঁড়িয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×