হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩
মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীসহ ৩জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত রিনা আকতার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় ও প্রতিবেশীরা বলছেন তারাবি নামাজের সময়েই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে।

প্রতিবেশীরা বলেছেন, রিনার স্বামী মৌলানা আবু নাছের স্থানীয় একটি মসজিদে তারাবি পড়ান। তাদের দুই ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। প্রতিদিনের মতো তারাবি শেষ করে বাসায় আসলে স্ত্রীকে মুখ বাঁধা অবস্থায় গলা কাটা বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি।

nagad
nagad

প্রতিবেশীরা জানান, লাশের পাশে আলমারি ভেঙে ফেলা হয়েছে। হত্যাকারীরা তাকে জবাই করার পর স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে বলে ধারণা তাদের। লাশের পাশে একটি রক্তাক্ত দা দেখতে পান বলেও জানান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আবু নাছের নিজের স্ত্রীকে নিয়ে নিজের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান, ‘নাছেরের স্ত্রী হত্যা এবং বাড়ি স্বর্ণলুটের খবর শুনে তিনি নিহতের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘নিহত গৃহবধুর স্বামী আবু নাছের ও দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে । দুই প্রতিবেশীর একজনের বাড়ি উখিয়ার কুতুপালং বলে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ তাদের রোহিঙ্গা বলে দাবি করলেও তদন্তে বেরিয়ে আসবে তাদের পরিচয় এবং এ হত্যাকাণ্ডে এদের কেউ জড়িত আছে কি না।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
নারীকে জবাই করে খুনের ঘটনায় স্বামীসহ আটক ৩ মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীসহ ৩জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত রিনা আকতার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় ও প্রতিবেশীরা বলছেন তারাবি নামাজের সময়েই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে। প্রতিবেশীরা বলেছেন, রিনার স্বামী মৌলানা আবু নাছের স্থানীয় একটি মসজিদে তারাবি পড়ান। তাদের দুই ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। প্রতিদিনের মতো তারাবি শেষ করে বাসায় আসলে স্ত্রীকে মুখ বাঁধা অবস্থায় গলা কাটা বিছানায় পড়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি। nagad nagad প্রতিবেশীরা জানান, লাশের পাশে আলমারি ভেঙে ফেলা হয়েছে। হত্যাকারীরা তাকে জবাই করার পর স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে বলে ধারণা তাদের। লাশের পাশে একটি রক্তাক্ত দা দেখতে পান বলেও জানান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। আবু নাছের নিজের স্ত্রীকে নিয়ে নিজের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু জানান, ‘নাছেরের স্ত্রী হত্যা এবং বাড়ি স্বর্ণলুটের খবর শুনে তিনি নিহতের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘নিহত গৃহবধুর স্বামী আবু নাছের ও দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে । দুই প্রতিবেশীর একজনের বাড়ি উখিয়ার কুতুপালং বলে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ তাদের রোহিঙ্গা বলে দাবি করলেও তদন্তে বেরিয়ে আসবে তাদের পরিচয় এবং এ হত্যাকাণ্ডে এদের কেউ জড়িত আছে কি না।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×