হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্তের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা বহিষ্কৃত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


বগুড়া, ৩০ মে – বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। অব্যাহতি পাওয়া সাব্বির দলটির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

এই ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা গেছে, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে।

গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জেরা করেন। একপর্যায়ে এক নারী তাকে জুতা দিয়ে পিটুনি দেন। সেই সময় সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা চান। বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান শাহীন জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় অভিযুক্তের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান জানান, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্তের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা বহিষ্কৃত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্তের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা বহিষ্কৃত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ৩০ মে – বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় কর্তৃপক্ষ।শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। অব্যাহতি পাওয়া সাব্বির দলটির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন।এই ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা গেছে, সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে।গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জেরা করেন। একপর্যায়ে এক নারী তাকে জুতা দিয়ে পিটুনি দেন। সেই সময় সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা চান। বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান শাহীন জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় অভিযুক্তের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান জানান, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×