হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাংনীতে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন


মেহেরপুর, ১০ মার্চ – মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আহতদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, এলাঙ্গী গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম এবং রাসেল আহমেদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ করা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজস্ব লোকজনের মধ্যে বণ্টন করছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। সকাল ১০টার দিক থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান নেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও লাঠি হাতে রাইপুর ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে তা বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং তার সমর্থকদের অভিযোগ সারগিদুল ইসলাম সম্পূর্ণ অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে বসে দায়িত্ব পালন করছেন।

এ এম/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাংনীতে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাংনীতে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মেহেরপুর, ১০ মার্চ – মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।আহতদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, এলাঙ্গী গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম এবং রাসেল আহমেদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ করা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজস্ব লোকজনের মধ্যে বণ্টন করছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। সকাল ১০টার দিক থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান নেন।অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও লাঠি হাতে রাইপুর ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান করছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে তা বড় আকারের সংঘর্ষে রূপ নেয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু এবং তার সমর্থকদের অভিযোগ সারগিদুল ইসলাম সম্পূর্ণ অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে বসে দায়িত্ব পালন করছেন।এ এম/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×