হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ২৯ এপ্রিল – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন, প্রথম ম্যাচ বুধবার

আজকের এই ম্যাচটিতে জয়লাভ করলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তবে বৃষ্টির কারণে ম্যাচটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুপুর দুইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলা শুরু হতে বিলম্ব হতে পারে।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন এবং শামীম হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। মিডল অর্ডারের এই তিন ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল।

ব্যাটিংয়ে সফল হলেও বোলিং ইউনিটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশি বোলাররা। সফরকারী দলের হয়ে কাতেন ক্লার্ক ও ডেন ক্লিভার হাফসেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। এছাড়া অধিনায়ক নিক কেলিও কার্যকরী ইনিংস খেলেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৯ এপ্রিল – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।আজকের এই ম্যাচটিতে জয়লাভ করলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তবে বৃষ্টির কারণে ম্যাচটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুপুর দুইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলা শুরু হতে বিলম্ব হতে পারে।সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন এবং শামীম হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। মিডল অর্ডারের এই তিন ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল।ব্যাটিংয়ে সফল হলেও বোলিং ইউনিটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশি বোলাররা। সফরকারী দলের হয়ে কাতেন ক্লার্ক ও ডেন ক্লিভার হাফসেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। এছাড়া অধিনায়ক নিক কেলিও কার্যকরী ইনিংস খেলেন।এনএন/ ২৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×