হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউমার্কেটে আগুন, মালামাল চুরির অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৫ এপ্রিল – আগুনে পোড়ার আগেই মালামাল বের করতে সক্ষম হন রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী মো. কাইয়ুম। কিন্তু দোকানে ঢুকে দেখেন তার আগেই ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে তার।

অগ্নিকাণ্ডস্থল থেকে মালামাল বের করে আনার পরে সঙ্গে আলাপকালে এ কথা বলেন কাইয়ুম।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

মো. কাইয়ুম বলেন, মার্কেটটিতে তার ট্রাওজারের দোকান। স্থায়ী দোকান নয়, অস্থায়ীভাবে ব্যবসা করতেন তিনি ও তার তার ভাই।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মালামাল বের করতে শুরু করেন। তবে সব মালামাল পাননি। অনেক মালামাল চুরি হয়েছে। যার মূল্য ৫ থেকে ৭ লাখ টাকার মতো বলে জানান তিনি।

আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিউমার্কেটে আগুন, মালামাল চুরির অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউমার্কেটে আগুন, মালামাল চুরির অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ এপ্রিল – আগুনে পোড়ার আগেই মালামাল বের করতে সক্ষম হন রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী মো. কাইয়ুম। কিন্তু দোকানে ঢুকে দেখেন তার আগেই ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে তার। অগ্নিকাণ্ডস্থল থেকে মালামাল বের করে আনার পরে সঙ্গে আলাপকালে এ কথা বলেন কাইয়ুম। শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। মো. কাইয়ুম বলেন, মার্কেটটিতে তার ট্রাওজারের দোকান। স্থায়ী দোকান নয়, অস্থায়ীভাবে ব্যবসা করতেন তিনি ও তার তার ভাই। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মালামাল বের করতে শুরু করেন। তবে সব মালামাল পাননি। অনেক মালামাল চুরি হয়েছে। যার মূল্য ৫ থেকে ৭ লাখ টাকার মতো বলে জানান তিনি। আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন। সূত্র: বাংলানিউজআইএ/ ১৫ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×