হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিখোঁজ ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ আগস্ট – মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং তার মন্ত্রী-এমপিরা গা ঢাকা দেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

সরকারের পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সুমনের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র কৌতূহল, কোথায় আছেন তিনি। এদিকে সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা প্রকাশ করেন। তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি।

ব্যারিস্টার সুমনের বিষয়ে পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না। আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাদের বলব?’

তিনি আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

আইএ/ ২০ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিখোঁজ ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নিখোঁজ ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিখোঁজ ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ আগস্ট – মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং তার মন্ত্রী-এমপিরা গা ঢাকা দেন। সরকারের পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সুমনের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র কৌতূহল, কোথায় আছেন তিনি। এদিকে সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা প্রকাশ করেন। তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। ব্যারিস্টার সুমনের বিষয়ে পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না। আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাদের বলব?’ তিনি আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’ উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। আইএ/ ২০ আগস্ট ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিখোঁজ ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×