হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের ভালোর জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুদিন রাখতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ জানুয়ারি – গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশকে ভালো রাখতে হলে এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, দেশকে ভালো রাখতে হলে এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে। তড়িৎ অ্যাকশন নেবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজ সাড়ে পাঁচ মাসে কেন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যে তরুণদেরকে নিয়ে মানুষ গর্ব করে, অহংকার করে, আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে। তাদের অফিসে কেন লালফিতার দৌরাত্ম্য থাকবে।

সরকার এবং জুলাই ফাউন্ডেশনের উদ্দেশে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নিহতদের নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে; আহতদেরকে কমপক্ষে ৫০ লাখ টাকা করে দিতে হবে। নিহতদের ১ কোটি টাকা করে দিতে হবে। এই সরকারের প্রথম এবং প্রধান কাজ উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। এ ছাড়াও আহতদের ক্ষতিপূরণ দেওয়া সরকারের উচিত ছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ইতোমধ্যে গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মালিক কে, কোন দলের কতজন মারা গেছেন, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদিও এটা কোনোভাবে কাম্য নয়। কারণ, এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না। এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ-আন্দোলন ছিল। এই গণ-অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে। কাজেই এখানে কাউকে জামায়াত শিবির, বিএনপি, গণঅধিকার হিসেবে চিহ্নিত করা, ইতিহাসের সামনের দিকে এটা ভালো কিছু হবে না।

নুর বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। এ বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ গণঅভ্যুত্থানের সরকার, অন্যান্য সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের সরকার নয়। এ গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক হলো পাঁচ মাসের তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে।

তিনি বলেন, এ সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে আর পারবে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দূরত্ব কমিয়ে আনুন এবং রাষ্ট্র সংস্কারে ঐকমত্য করুন। প্রয়োজনে জাতীয় সরকার করে রাষ্ট্রের সংস্কার করুন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের ভালোর জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুদিন রাখতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের ভালোর জন্য অন্তর্বর্তী সরকারকে আরও কিছুদিন রাখতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ জানুয়ারি – গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশকে ভালো রাখতে হলে এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে।রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, দেশকে ভালো রাখতে হলে এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজের ভালোর জন্য এ সরকারকে আরও কিছুদিন রাখতে হবে। আমাদের প্রত্যাশা ছিল সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক কিছু ভূমিকা নেবে। তড়িৎ অ্যাকশন নেবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজ সাড়ে পাঁচ মাসে কেন আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যে তরুণদেরকে নিয়ে মানুষ গর্ব করে, অহংকার করে, আমাদের সেই ছাত্র তরুণরাই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। কিন্তু তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে। তাদের অফিসে কেন লালফিতার দৌরাত্ম্য থাকবে।সরকার এবং জুলাই ফাউন্ডেশনের উদ্দেশে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নিহতদের নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে; আহতদেরকে কমপক্ষে ৫০ লাখ টাকা করে দিতে হবে। নিহতদের ১ কোটি টাকা করে দিতে হবে। এই সরকারের প্রথম এবং প্রধান কাজ উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। এ ছাড়াও আহতদের ক্ষতিপূরণ দেওয়া সরকারের উচিত ছিল।গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ইতোমধ্যে গণ-অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মালিক কে, কোন দলের কতজন মারা গেছেন, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদিও এটা কোনোভাবে কাম্য নয়। কারণ, এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না। এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ-আন্দোলন ছিল। এই গণ-অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে। কাজেই এখানে কাউকে জামায়াত শিবির, বিএনপি, গণঅধিকার হিসেবে চিহ্নিত করা, ইতিহাসের সামনের দিকে এটা ভালো কিছু হবে না।নুর বলেন, এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। এ বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ গণঅভ্যুত্থানের সরকার, অন্যান্য সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের সরকার নয়। এ গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক হলো পাঁচ মাসের তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে।তিনি বলেন, এ সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে আর পারবে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দূরত্ব কমিয়ে আনুন এবং রাষ্ট্র সংস্কারে ঐকমত্য করুন। প্রয়োজনে জাতীয় সরকার করে রাষ্ট্রের সংস্কার করুন।সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×