হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

তিনি জানান, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন তিনি।

নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে শাহ আলম। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

শাহ আলমের ভগ্নীপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ শরীরে জ্বর অনুভব করেন তিনি। এরপর ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করানো হয় তাকে। পরদিন শুক্রবার জ্বর আরো বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। বমিও করেন। এই অবস্থা দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।

তিনি জানান, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরো অবনতি হতে থাকে। কথাও বলতে পারেননি। সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

সূত্র: দেশ রূপান্তর

,

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত শাহ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন তিনি। নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে শাহ আলম। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। শাহ আলমের ভগ্নীপতি রাসেল মিয়া জানান, এলাকায় একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ শরীরে জ্বর অনুভব করেন তিনি। এরপর ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করানো হয় তাকে। পরদিন শুক্রবার জ্বর আরো বেড়ে যায় এবং তিনি মাথা ঘুরে পড়ে যান। বমিও করেন। এই অবস্থা দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। তিনি জানান, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর থেকে তার অবস্থার আরো অবনতি হতে থাকে। কথাও বলতে পারেননি। সোমবার সন্ধ্যায় জানানো হয়, শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। সূত্র: দেশ রূপান্তর [ad_2] ,  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×