ঢাকা, ১৬ ডিসেম্বর – সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘণ্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে শ্রদ্ধা নিবেদনের পর একটা পর্যায়ে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা দলের স্থায়ী কমিটির অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দ্রুত তাকে সিএমএইচএ নিয়ে আসেন।
সিএমএইচের চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে দ্রুত চিকিৎসাসেবা শুরু করেন। সাভার সিএমএইচে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্টগুলোর ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছে জেনে দ্রুত নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান সিএমএইচে আসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
সূত্র: কালবেলা
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৪




মন্তব্য করুন