হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ মার্চ – জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার রাতে গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংকালে এ কথা জানান ডিবিপ্রধান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তিনি বলেন, ‘গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে, সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি নিরলসভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ মার্চ ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ মার্চ – জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।মঙ্গলবার রাতে গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংকালে এ কথা জানান ডিবিপ্রধান।তিনি বলেন, ‘গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে, সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি নিরলসভাবে কাজ করছে।’তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×