হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরাপদ পশুপালন ও আধুনিক প্রযুক্তি বিস্তারে উখিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত; আধুনিক প্রযুক্তি ও নিরাপদ পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ডা. ছৈয়দ হোসেন জানান, উপজেলায় ১০ জন নারী ভ্যাকসিনেটর তৈরি করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে দুধ–ডিম সরবরাহ কার্যক্রম চালু হচ্ছে।

উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এখন ব্যাপক। তরুণ খামারি রেজাউল কবির রেজা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনায় সরকারি সহায়তা বাড়লে খাতটি আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন

উখিয়ায় দুই দিনে গ্রেপ্তার ১৮ জন, ওয়ারেন্টে ১৫

অনুষ্ঠানে রাজাপালং ইউপি চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিরাপদ পশুপালন ও আধুনিক প্রযুক্তি বিস্তারে উখিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরাপদ পশুপালন ও আধুনিক প্রযুক্তি বিস্তারে উখিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত; আধুনিক প্রযুক্তি ও নিরাপদ পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে ডা. ছৈয়দ হোসেন জানান, উপজেলায় ১০ জন নারী ভ্যাকসিনেটর তৈরি করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে দুধ–ডিম সরবরাহ কার্যক্রম চালু হচ্ছে। উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এখন ব্যাপক। তরুণ খামারি রেজাউল কবির রেজা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনায় সরকারি সহায়তা বাড়লে খাতটি আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে রাজাপালং ইউপি চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×